crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৩ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮১, ঢাকা বিভাগে ৭৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩, ময়মনসিংহ বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৪৮, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ১২৫ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯, জুলাইয়ে ৪১ এবং আগস্টে ৩৯ জন মারা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় রেকর্ডসংখ্যক সর্বোচ্চ মৃত্যু ১১৯, নতুন শনাক্ত ৫২৬৮

গৌরীপর সরকারি কলেজে ২১ ফেব্রুয়ারি উদযাপিত

গৌরীপর সরকারি কলেজে ২১ ফেব্রুয়ারি উদযাপিত

ডোমারে আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

আব্দালপুরে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে নববধূকে ধর্ষণের অভিযোগ

ডোমারে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন

ডোমারে দ্রুত রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন

সচিব হলেন ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তা

নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের জনের মুত্যু

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

জান্নাত লাভের কিছু গুরুত্বপূর্ণ আমল

নীলফামারীতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন