crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুর পৌরসভা এলাকায় উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে ধসে পড়ছে কোটি টাকার পানির পাম্প ভবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ


 ঝিনাইদহ প্রতিনিধি>>
প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পানির পাম্পটি উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধসে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে পাম্প হাউজ ঘরের মেঝের অনেকটা অংশ ধসে পড়েছে। দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। পানির লাইন স্বাভাবিক থাকলেও ভবনের নিচে সুড়ঙ্গ তৈরী হওয়ায় লাইনটিও ঝুকির মধ্যে রয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা এলাকার নওদাগা পাড়ায়। এখানে সদ্য স্থাপিত পানির পাম্প ভবন ধসে পড়ায় নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্থানীয়রা বলছেন, গত রোববার (৪ জুলাই) দুপুরে পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম এই পাম্পের পানি সরবরাহ কাজের উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়রের সঙ্গে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রকিব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। কিন্তু উদ্বোধনের পর দেখা গেলো পাম্প ভবনটি ধসে পড়ছে।

সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, কোটচাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নওদাগা ও কাশিপুর এলাকার নাগরিকদের জন্য গভীর নলকুপটি স্থাপন করা হয়। কোটচাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান জানান, পাম্পটির কাজ শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। পানির লাইনের কাজ এর জন্য প্রায় ৬০ লাখ আর ভবনের জন্য প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু কাজটি ত্রুটিপূর্ণ হয়েছে বলে মনে হচ্ছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ রকিব উদ্দিন জানান, পাম্পটি তার নির্বাচনী এলাকায় বসানো হয়েছে। এই পাম্পের মাধ্যমে নওদাগা, কাশিপুর ও শহরের কিছু অংশের গ্রাহকরা পানি পাবেন। তিনি জানান, পাম্পটি এলাকার মানুষের কল্যাণে নির্মিত হলেও উদ্বোধনের পরই ধসে পড়ে। এতে পাম্পটি মানুষের উপকারে আসবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নওদাগা গ্রামের মাহাতাব আলী জানান, দুই বছরের অধিক সময় ধরে এই পাম্পটি তৈরি করা হয়েছে। এরপর গত রোববার দুুপরে চালু করার পরদিনই দেখা যায় পাম্প ভবনের নিচের অংশ থেকে মাটি ধসে পড়েছে। সেখানে সুড়ঙ্গ তৈরী হয়েছে।

পাম্পের চালক কোটচাঁদপুর পৌরসভার কর্মচারি সাইদুল রহমান জানান, রোববার মেয়রসহ অন্যরা এসে এটি আনুষ্ঠানিক চালু করে যান। পরদিন সকালে এসে দেখেন মাটি ধসে পড়তে শুরু করেছে।

কোটচাঁদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, কাজটি দেখভাল করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। তারা মাঝে মধ্যে খোঁজখবর নিয়েছেন। এখন এই পরিস্থিতিতে তারা প্রকল্প বাস্তবায়নকারী বিভাগকে দ্রুত দেখার জন্য জানিয়েছেন।

পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম জানিয়েছেন, ঠিকাদাররা এই কাজের বিল নিয়ে গেছেন। তারপরও তারা কাজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলেছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান জানান, তারা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা মেরামত করে দিতে সম্মত হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বালিকাকে উত্যক্ত করায় মোরগ গ্রেফতার

পঞ্চগড়ের টুনির হাট বাজারে ৫ ব্যবসায়ীর জরিমানা

জামালপুরে সাবেক এমপি ইঞ্জি. মোজাফফরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা

আপিল দায়েরে ইসির নির্দেশনা

ভিডিও ভাইরালের পর ওএসডি হলেন শরীয়তপুরের ডিসি

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

করোনা:ঝিনাইদহে নতুন করে ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে মোট ৩৯০ জন, অনেকেই আইন মানছে না!

করোনা:ঝিনাইদহে নতুন করে ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে মোট ৩৯০ জন, অনেকেই আইন মানছে না!

ঝিনাইদহে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে প্রসাশন

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

পঞ্চগড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা