crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অধূমপায়ী ফোরাম (অফ) সংগঠনের আত্মপ্রকাশ 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

 

সভাপতি হানিফ খান – সেক্রেটারি সবুজ মিয়া 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
গত ২৬ এপ্রিল শনিবার দাউদকান্দির গৌরীপুর বাজারস্থ আলী টাওয়ারে
উইসডম এম্পায়ার হলরুমে সকাল ১০ টায় অধূমপায়ী ফোরাম (অফ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা মোঃ শাহ আলম এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘অধূমপায়ী ফোরাম (অফ) এর আত্মপ্রকাশ একটি সময়োপযোগী পদক্ষেপ। কমিটির সকলে মিলে ধূমপান বিষয়ে নিরুৎসাহিত করতে হবে এবং যারা ধূমপানে আসক্ত তাদেরকে এই বিপদজ্জনক রাস্তা থেকে ফিরিয়ে আনতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।’

সভায় এক বছর মেয়াদি ৩৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর মধ্যে উপদেষ্টা রয়েছেন ৭ জন।

সর্বসম্মতিক্রমে দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলার সদস্যবৃন্দকে নিয়ে গঠিত কমিটির সভাপতি হলেন মোঃ হানিফ খান ও সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি আলমগীর হোসেন ও সাইদুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন আজাদ, সহসাংগঠনিক সম্পাদক এইচএম শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তৈয়ব আলী,আইন সম্পাদক মোঃ মশিউর রহমান, অর্থ সম্পাদক মোঃ ফারুক কামাল , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সামশুদ্দিন সরকার, প্রচার সম্পাদক আবু তাহের নয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, কার্যকরী সদস্য বশির আহমেদ, মোঃ আমিক বিন জামান, মোঃ জিয়াউল হক সরকার, সুভাষ চন্দ্র সাহা,মোঃ আবদুর রহিম, মোঃ রমিজ উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া, ইমাম হাছান খান, মোঃ অহিদ মিয়া, মোঃ মাইনউদ্দিন, মোঃ মকবুল হোসেন, শামীমা সুলতানা, লুৎফর রহমান ভুইয়া, মোঃ ছাদিম আলী, মোঃ মাজাহারুল ইসলাম, একেএম জিয়াউল হক সরকার ।

সন্মানিত উপদেষ্টা বৃন্দ হলেন মোঃ শাহ আলম, আলী আশরাফ খান,মোহাম্মদ গোলাম মোস্তফা,মোঃ সাইফুল ইসলাম স্বপন,মোঃ মিজানুর রহমান তালুকদার, খন্দকার আব্দুল্লাহ আল মামুন ও মোঃ শাহ আলম সরকার।

এসময় উপস্থিত ছিলেন ডা.খাদিজা আক্তার, ডা. মোঃ সোহেল খান,মোঃ ইউসুফ নাসির, মোঃ রাব্বি ও কেশব লাল সাহা।

পরে গনসচেতনতায় ধূমপান বিরোধী একটি র‍্যালী বের করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে  আবশ্যিক করণের এর দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ডোমারে পল্লীসমাজের মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের যোগ্য ও ত্যাগী সভাপতি আকরাম হোসেন

চকরিয়ায় লকডাউন কার্যকর কঠোর অবস্থানে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট

দাউদকান্দিতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, মৃত্যু রহস্যজনক!

ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী মোঃ মিজানুর রহমান মিন্টু’কে নতুন ভ্যান উপহার দিলেন কেএমপি’র পুলিশ কমিশনার

কুষ্টিয়ার আবরার ফাহাদ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত