crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে দেশব্যাপি বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও কোটচাঁদপুরের এক প্রবাসী এ নির্দেশনা না মানায় তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। একই আদালত বেশি দামে চাউল বিক্রি করার অপরাধে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করে। অপর দিকে শুক্রবার ৫শতাধিক আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিয়ে অনুষ্ঠান প্রসাশন বন্ধ করে দিয়েছে। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম জানান, উপজেলার সলেমানপুর গ্রামের দাশ পাড়ার মনিরুদ্দীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মিণ্টু কয়েক দিন আগে দেশে ফেরেন। তাকে উপজেলা প্রশাসন থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিলেও তিনি তা না মেনে উন্মুক্ত চলা ফেরা করতেন। এমন খবরে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিণ্টুকে ২০হাজার টাকা জরিমানা করেছেন। এরপর ওই আদালত কোটচাঁদপুর শহরের চাউল ব্যবসায়ী দীপংকর অধিকারী এবং রতন কুমার সাহাকে বেশী দামে চাউল বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে দুজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নাজনীন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানা কর্তা মাহাবুবুল আলম। এ ছাড়া কোটচাঁদপুর মেইন বাসস্টেশন পাড়ার মোশারফ হোসেনের মেয়ের বিয়েতে শুক্রবার ৫শতাধিক আমন্ত্রিত অতিথি ছিল উপজেলা প্রশাসন এটিও বন্ধ করে দিয়েছে। ফলে মোশারফ হোসেন বৃহস্পতিবার রাতে ফেসবুকে এ স্টাটাসে আমন্ত্রিত অতিথিদের বিয়ে অনুষ্ঠানে যোগ না দেয়ার অনুরোধ করেছেন। পৌর অডিটোরিয়ামে বিয়ে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। ফলে বিয়ে অনুষ্ঠানটি হচ্ছে তা খুবই স্বল্প পরিসরে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের ৭০তম শাখার উদ্বোধন

হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আওয়ামীলীগ মানইে দক্ষ নেতৃত্ব চ্যলেঞ্জ ও উন্নয়নের দুঃসাহস দেখানো : ঝিনাইদহে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিন্টু

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ

হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ঝিনাইদহ ডাকবাংলায় প্রথম করোনা রোগী শনাক্ত

ডোমারে গুচ্ছগ্রামবাসীর আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনাসভা

ডোমারে গুচ্ছগ্রামবাসীর আয়োজনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনাসভা

চকরিয়ায় যৌতুকের দাবিতে ২ সন্তানের জননীকে বেধড়ক মারধর

ঝিনাইদহে মহা আয়োজনে চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার