crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১১, ২০১৯ ৪:০৬ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে রনজিত বিশ্বাস ওরফে রফিক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার খয়েরতলা থেকে জনতা তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। আটক প্রতারক রফিক মুন্সিগঞ্জ জেলার টঙ্গিপাড়ার গোপাল বিশ্বাসের পুত্র।

কালীগঞ্জ কার মাইক্রোবাস সমিতির চালক সদস্য মাসুদ জানায়, গত ৫ দিন আগে প্রতারক রফিক প্রতিদিন ৩২ শত টাকা করে ১৫ দিনের জন্য তার প্রাইভেট কারটি ভাড়া নিয়েছিল। প্রাইভেটে করে ৫ দিনে সে জীবননগর ও মহেশপুরসহ বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল। এরই মধ্যে প্রতারক রফিক প্রাইভেটের ৫ দিনের ভাড়ার মধ্যে ৩ দিনের ভাড়া পরিশোধ করে বাকি টাকা দিতে গড়িমসি করতে থাকে। প্রতারকের এমন আচরণ ও গতিবিধি দেখে সন্দেহ হলে ড্রাইভার মাসুদ কৌশলে তাকে কালীগঞ্জের খয়েরতলা গ্রামে নিয়ে আসে। সেখানে গ্রামবাসীর কাছে ঘটনাটি খুলে বলার পর গ্রামবাসীরা প্রতারককে জিঞ্জাসাবাদ করতেই এলোমেলো কথাবার্তা বলতে শুরু করে। এরপর এক পর্যায়ে জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করে।

কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্ছ ইউনুচ আলী জানান, আটক রফিক একজন প্রতারক চক্রের সদস্য হতে পারে। পুলিশের ধারনা সে প্রাইভেট ভাড়া নেবার নামে ছিনতাইয়ের চেষ্টায় ছিল। তার বিরুদ্ধে থানায় একটি ছিনতাই মামলা নেওয়া হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে আনসার-ভিডিপি‘র বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে কেএমপি’র ২১ মামলা ও ৩৬ হাজার টাকা জরিমানা

রংপুরে তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় ‘বনপা’ জেলা শাখার দোয়া মাহফিল

জামালপুরে দুর্যোগসহনীয় ঘর পেল ৪৭টি পরিবার

অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘বিক্ষোভ’

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ কৃষক

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ কৃষক

না*শকতার দুই মামলায় মির্জা আব্বাস ও আমান উল্লাহ আমানসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

বিএসএফ’র তাড়ায় মা ভারতে, পিতাসহ শিশু রাবেয়া আটক বিজিবির হাতে

রসিক কাউন্সিলর হারা’র বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও থানা ঘেরাও

রসিক কাউন্সিলর হারা’র বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও থানা ঘেরাও

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নৌকার তিন প্রচার কেন্দ্রে ‘অগ্নিসংযোগ’