crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৯:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫,৫৩০ (পাঁচ হাজার পাঁচশত ত্রিশ) টাকাসহ ৫(পাঁচ) জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াড়ি ১) মোঃ রাশেদ আকন(৩৫), পিতা-আব্দুল সালাম আকন, দৌলতপুর ঋষিপাড়ার মোড়, রাজ্জাক এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-দৌলতপুর; ২) মোঃ শাহজাহান হাওলাদার(৬৫), পিতা-মৃতঃ ফজলুর রহমান হাওলাদার, সাং-মহসিন মোড় রেল বস্তি, থানা-দৌলতপুর; ৩) মোনসোপ গাজী(৫৪), পিতা-মৃতঃ ছমির গাজী, সাং-পাবলা দক্ষিণপাড়া, আইডিয়াল স্কুলের পাশে, থানা-দৌলতপুর; ৪) ইকবাল হোসেন(৫৫), পিতা-মৃতঃ সামাদ শেখ, সাং-মধ্যডাঙ্গা স্কুলের উত্তর পাশে, থানা-দৌলতপুর এবং ৫) রিজু মাতবার (৬১), পিতা-মৃতঃ মজিদ মাতবার, সাং-পাবলা মুকুল ভান্ডার দফাদার পাড়া, পলাশের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে, খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দৌলতপুর কাঁচা বাজারস্থ মশিউর রহমান এর মেসার্স ইব্রাহিম বাণিজ্য ভান্ডার নামক আড়ৎ এর ভিতর হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়াড়িদের নিকট হতে জুয়াখেলার সরঞ্জাম তাস ০৪ (চার) প্যাকেট, এবং নগদ ৫,৫৩০ (পাঁচ হাজার পাঁচশত ত্রিশ) টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বিএনপি’র বিক্ষোভ মিছিল

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

শৈলকুপায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের নিয়ে উঠান বৈঠক

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

পার্বতীপুরে পরিবেশের ছাড়পত্রবিহীন ইটভাটা অপসারণের জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার-৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

পাবনার আটঘরিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ*ত্মহত্যা

শৈলকুপায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ