crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নি*হত ১, আ*হত ১০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৪, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হা*মলায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নি*হত হয়েছেন। এ হামলার ঘটনায় আরও আ*হত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আ*শঙ্কাজনক।

গতকাল সোমবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামের মজলু মিয়ার ছেলে। তিনি মহিনন্দ বাজারে একটি সেলুন পরিচালনা করতেন।

আহতদের মধ্যে ৫ জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, এখলাস মিয়া, রাজন, ইদ্রিস মিয়া, আফসর আলী ও তানিয়া সুবর্ণা। এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবদুর রাশিদের ছেলে এখলাস মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার আবু সালেহ ও তার স্বজনদের। গতকাল সোমবার (৩ মার্চ) বিকেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে নতুন করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে এদিন ইফতারের পর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এখলাস মিয়ার বাড়িতে হা*মলা চালায়। হামলায় এখলাস মিয়া ও তার ফুফাতো ভাই শরিফুল ইসলামসহ অন্তত ১০ জন গুরুতর আ*হত হন। আহতদের কয়েকজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, শরিফুল ইসলাম তার মামার বাড়িতে ইফতারের দাওয়াত খেতে গিয়েছিলেন। কিন্তু ইফতার খেতে গিয়ে হামলার শিকার হন। সেখান থেকে তাকে ফিরতে হলো লাশ হয়ে। তাকে উপর্যুপরি কু*পিয়ে ও পি*টিয়ে হ*ত্যা করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সং*ঘর্ষ হয়। এ সময় শরিফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

বড়গাও ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহাপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়গাও ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহাপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর দেহে করোনা শনাক্ত

নেত্রকোনার আটপাড়া ও খালিয়াজুরী থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

দুর্নীতির অভিযোগে বরখাস্ত হলেন দুদক পরিচালক

রংপুরের গঙ্গাচড়ায় ১00 বোতল ফেন্সিডিলসহ আটক-১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রেফতার

কুমিল্লা (উ:) জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের শুভ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে আইজিপ‘র তুরস্ক যাত্রা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার