crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঈশ্বরদীতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২০, ২০১৯ ৩:০৪ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী থেকে দেশীয় তৈরী একটি শুটারগান ও এক রাউন্ড গুলিসহ রাহাতুল ইসলাম রিয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রাহাতুল ইসলাম রিয়েল ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডের জিগাতলা এলাকার রকিবুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদীর কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের আলহাজ্ব মোড় থেকে তাকে আটক করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টায় চারজন যাত্রী নিয়ে পাকশীর রূপপুর মোড় থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো অটোরিক্সা।

রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অটোরিক্সাটি আলহাজ্ব মোড়ে পৌঁছালে সেটি তল্লাশি করে পুলিশের সদস্যরা।এসময় অটোরিক্সার সিটের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।পরে চারজন যাত্রী ও অটোরিক্সার চালককে থানায় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে রাহাতুল ইসলাম রিয়েলকে আটক দেখানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রকল্পের সময় ও ব্যয় বাড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার দুর্যোগে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে : জি এম কাদের

এক নজরে জুলাই সনদের অঙ্গীকারনামা

হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা

নাসিরনগরে দুই মেম্বার প্রার্থীর সমান ভোট,ওই ওয়ার্ডে নির্বাচন ২৪ নভেম্বর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করলেন খুলনা জেলা রেলওয়ে পুলিশ সুপার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ কংগ্রেস

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন