crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আশুলিয়ায় বাসচাপায় মা মেয়েসহ নিহত-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় রিকশারোহী মা মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- মা মালেকা বেগম, শিশু ফাতেমা বেগম (৪) ও রিকশা চালক জুয়েল রানা। নিহত মালেকা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী ও রিকশা চালক জুয়েল রানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। মালেকা বেগম ও শিশু ফাতেমা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হুদা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশাযোগে চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির মানিকগঞ্জগামী কাবা পরিবহণের একটি বাস তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাকারী হাসান হাফিজুর রহমান বাংলাদেশের গর্ব

হোমনায় নবজাতকের লাশ উদ্ধার

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাই-এর ২১০ তম জন্মজয়ন্তী উৎসব শুরু

জামালপুরে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ক-টূ-ক্তি, দুই যুবক গ্রেফতার

বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে জাতীয় জোটের আত্মপ্রকাশ  

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

জাতির পিতার স্বপ্নপূরণে মন উজার করে মানুষের কল্যাণে কাজ করে যাব : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

গৌরীপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত