crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আশুলিয়ায় এক নারীর লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২০ ৭:৫৭ পূর্বাহ্ণ
আশুলিয়ায় এক নারীর লাশ উদ্ধার

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ

ঢাকার আশুলিয়ায় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পলাশবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ওই নারীর নাম জানা যায় নি। বয়স আনুমানিক ৩২ বছর।

প্রাথমিক তদন্তে আশুলিয়া থানা-পুলিশের ভাষ্য, ওই নারী সবুজ নামের একজনের সঙ্গে পলাশবাড়ী এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সবুজের ঘর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় খোকন মিয়া বুধবার রাত ১২টার দিকে আশুলিয়া থানাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি ঘরের মেঝেতে পড়ে ছিল এবং তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।
আশুলিয়া থানার এসআই ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সবুজ পলাতক আছেন। বুধবার বাড়ির মালিকের সঙ্গে সবুজের টেলিফোনে কথা হয়েছে। তখন তিনি বাড়ির মালিককে জানিয়েছিলেন, তিনি নারায়ণগঞ্জে আছেন। তবে লাশ উদ্ধারের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ!

অষ্টগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শিশুকে জবাই !

দাউদকান্দিতে ভূমি অফিস সমুহে আইপি ক্যামেরায় কানেক্টিভিটি’র উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

নাগরপুর শেখ হাসিনা সেতুর বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা

চাটমোহরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. গৌরিপুর অফিস ম্যানেজারের বিরুদ্ধে ব্যাপক ‘স্বেচ্ছাচারিতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগ