crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে জশনে জুলুছ পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২১ ৮:২০ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা >>

মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুছ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়। জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান পীরজাদা ফয়েজ ইয়াজ আল হোসাইন,মাওলানা ইলিয়াছ মিয়া,মাওলানা একলাছুর রহমান,পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া,পীরজাদা সৈয়দ আবু বক্কর আহমেদ,পীরজাদা আশরাফুল আজিজ,সৈয়দ মুকাল্লিদ আহমেদসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিরপুর পৌরসভার সাবেক মেয়র ফারুক চৌধুরীর ইন্তেকাল

ঝিনাইদহে ধানক্ষেতে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমন, মহাবিপাকে কৃষকরা

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড়ে দেশের বিভিন্ন জেলায়  ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

মিরপুরের কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবের জনসেবায় কাজ করার চেষ্টা

ডোমারে নারী কল্যাণ সমিতির মাস্ক, গ্লাভস ও শাড়ি বিতরণ কর্মসূচির উদ্বোধন

সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রশাসনে রদবদল, সিনিয়র সচিব পদে ৩ কর্মকর্তার পদায়ন

মধুপুরে পানি নিষ্কাশনের ব্যবস্হা না থাকায় ভেঙ্গে যাচ্ছে পাকা রাস্তা