crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আরও দুই প্রজ্ঞাপন আসছে বিসিএস’র

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০২০ ৯:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ করোনা মহামারীর মধ্যেই বিসিএস’র আরও দুটি প্রজ্ঞাপন আসতে যাচ্ছে। এর মধ্যে ৪২তম বিসিএসটি বিশেষ এবং ৪৩তমটি সাধারণ।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠানো হয়।

সাধারণ বিসিএসের মাধ্যমে নিয়োগ দিতে পিএসসি প্রিলিমিনারি তথা এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়। আর বিশেষ বিসেএসের ক্ষেত্রে শুধু প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দেয়।

চিকিৎসক সংকট মেটাতে জরুরি ভিত্তিতে নিয়োগ দিতে গত ১৮ নভেম্বর ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে জনপ্রশান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ৪২তম বিশেষ বিসিএস’র মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।

এরআগেও ২০১৮ সালে যখন চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস নেওয়া হয়, তখনও বিধি সংশোধন করতে হয়।

এদিকে, বুধবার পিএসসি বিশেষ সভা আহ্বান করেছে বলে জানিয়েছে। সেখানে ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত হবে। আর এর পরের সপ্তাহে ৪৩তম বিসিএসের বিষয়ে আলোচনা করবে পিএসসি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মরহুম বাচ্চু চেয়ারম্যান মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে  ২ নারীর  আত্মহত্যা

প্রতিনিধি আবশ্যক

তিতাসে মরহুম হাজী ইসমাঈল বেপারীর রুহের মাগফেরাত কামনায় তাফসীরুল কুরআন মাহফিল

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পঞ্চগড়ের তালিকায় অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে স্বাস্থ্য পরিদর্শকসহ নতুন করে আরো ৪ জন করোনা আক্রান্ত!

ঢাবিতে আন্তর্জাতিক মাইম উৎসবে ‘রংপুর পদাতিক’

ঢাবিতে আন্তর্জাতিক মাইম উৎসবে ‘রংপুর পদাতিক’

কক্সবাজার সমুদ্র সৈকতে বিনামূল্যে কিটকট চেয়ার ব্যবহারের সুপারিশ

শাবিপ্রবি’র ভিসির পদত‍্যাগের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

শাবিপ্রবি’র ভিসির পদত‍্যাগের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট সদস্য পঞ্চগড়ের শরিফুলের বাড়িতে উৎসবের আমেজ