crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এই দুই ভোটের তফসিল ঘোষণা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।

তিনি আরও বলেন, ‘ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানো এবং তফসিলের তারিখ ঘোষণার বিষয়ে আগামী ৭ ডিসেম্বর সভা করবে ইসি। সেই সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন।’

তিনি বলেন, ‘আমরা তো বলেছি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১৪ তারিখের মধ্যে পড়ে।’

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে ফাইনাল হবে।’

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘চেম্বার আমরা ডাবল করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো ফাইনাল হয়নি। এটা আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব।’

তফসিলের তারিখের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মোটামুটি ধরা যায়। কমিশনের মিটিংয়ের পর ব্রিফিং করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী রেজার সাংবাদিকদের সাথে মত বিনিময়

ক্লুলেস ছিনতাই মামলার তথ্য উদঘাটন করল বগুড়া সিআইডি, মূল আসামী গ্রেফতার

গৌরীপুরে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মাঝে ইদ উপহার বিতরণ করলেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলছে শৈত্যপ্রবাহ, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা

যাদের তওবা গ্রহণযোগ্য

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

ডোমারে ঘর ঘেঁষে পুকুর খনন , ৩ মাসেও পদক্ষেপ নেয়নি চেয়ারম্যান

রংপুরের পীরগাছায় পোনামাছ অবমুক্তকরণ

শেরপুরের নকলায় সড়ক দু’র্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নি’হত

শেরপুরের নকলায় সড়ক দু’র্ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী নি’হত

শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী