crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২১ ১০:০১ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বার ও বদরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলীর ২৫তম মৃত্যু বার্ষিকী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে শুক্রবার মরহুমের পরিবারের পক্ষ থেকে জীবনা গ্রামে কবর জিয়ারত ও ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় দোয়ার মাহফিলের আয়োজন করে। এরশাদ আলী মেম্বার জীবনা গ্রামের মৃত. আজিবর বিশ্বাসের সেজো ছেলে এবং ৩ নং কুতুবপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন (৬টি গ্রামের)। এরশাদ আলী মেম্বারের জীবদ্দশায় তিনি এলাকার মানুষের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালন করে আপামর মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি সময় অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারণে তাঁকে ৩নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রাথমিকভাবে এরশাদ আলী মেম্বারের নাম ঘোষণা করেন তৎকালীন ৩ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহসিন। চেয়ারম্যান হিসেবে প্রাথমিকভাবে এরশাদ আলী মেম্বারের নাম ঘোষণা করার কিছু দিন পরেই তিনি ১৯৯৬ সালের ৬ই আগস্ট (২২শে শ্রাবণ) চরমপন্থী দলগুলোর স্বার্থ সিদ্ধি ও রাজনীতির বলি হন এলাকাজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই এরশাদ আলী মেম্বার। ২৩ বছর আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির একাংশ নিজেদের ফায়দা লুটার তাগিদে ও এলাকার প্রতিদ্বন্দ্বী কিছু লোকের চক্রান্তে জীবনা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রামের ঈদগাহ ময়দানে রাত ৯টার দিকে এরশাদ আলী মেম্বারকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। সে সময় তার পরিবারে ও এলাকাজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। এলাকার শত শত নারী পুরুষ জনপ্রিয় এরশাদ আলী মেম্বারের মুখখানি শেষবারের মত দেখতে ছুটে আসেন জীবনা গ্রামে তার বাড়িতে। মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান তারিক ক্রাইম পেট্রোল২৪.কম, দৈনিক বীরদর্পণ, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক দেশেরবাণী পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। সাংবাদিক জাহিদুর রহমান তারিক তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এরশাদ আলী মেম্বার বদরগঞ্জ বাজারের আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ মহাবিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

জগন্নাথপুরে করোনা রোগী নেই ॥ ১৫৫ প্রবাসী কোয়ারেন্টাইনে

ঘোড়াঘাটে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীতে জরুরি ভিত্তিতে কোভিড ডেডিকেটেড হাসপাতাল উদ্বোধন

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই: রিজওয়ানা হাসান

পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে স্পিকারের শোক

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে যুব সমাজ আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদাকে সমুন্নত করবে : প্রধানমন্ত্রী

শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে যুব সমাজ আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদাকে সমুন্নত করবে : প্রধানমন্ত্রী

শহীদি মৃত্যু লাভের দোয়া

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের