crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবশেষে ওএসডি হলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি :>>
কুমিল্লার দাউদকান্দি  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।  সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন  ডা. মীর মোবারক হোসেন।
গত সপ্তাহে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে তার ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এলাকাবাসী জানায়, ডা. শাহীনুর আলম সুমন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকেই অনিয়ম শুরু করেন। তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, চিকিৎসাপত্রে নির্দিষ্ট  ওষুধ লিখতে বাধ্য করা, পল্লী চিকিৎসকদের চেম্বার পরিদর্শনের নামে হয়রানি, হাসপাতালে বহিঃ বিভাগ ও আন্তঃ বিভাগের অধিকাংশ পরীক্ষা তার নির্দেশিত ডায়গনস্টিক সেন্টারে  করা। যেসব ডায়গনস্টিক মাসোহারা দেয় শুধু তাদের প্রতিনিধিরাই হাসপাতালে প্রবেশ করতে পারে। একই অবস্থা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের বেলায়ও। হাসপাতালটিকে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেন বলে এলাকাবাসী জানান। তার বদলি হওয়ায় দাউদকান্দিবাসী স্বাস্থ্যবিষয়ে এক স্বেচ্ছাচারিতার হাত থেকে রক্ষা পেয়েছে বলে অনেকেই মতামত ব্যক্ত করেন। তার জ্ঞাতসারেই ভুয়া ডাক্তারগণও তাদের অনৈতিক কার্যক্রম চালিয়ে আসার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ডা. শাহীনুর আলম সুমন এর আগে দাউদকান্দি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার থাকাকালীন সময়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন। এ ব্যাপারে বার বার চেষ্টা করেও ডা. শাহীনুর আলম সুমনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে মিথ্যা মামলা, দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা

ডোমারে মসজিদে নামাজ পড়তে না দেয়া ও একঘরে করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুঠিয়া-দূর্গাপুরে নৌকার পালে ঈগলের থাবা, নৌকাডুবির আ’শঙ্কা

ডোমারে মাদক কারবারি ওমর ফারুকের ৩ মাসের জেল

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডু’বে আপন দুই বোনসহ ৩ শিশুর মৃ’ত্যু

ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চো’রাই গরুর সন্ধান, গ্রেফতার-২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কা’রবারি গ্রে’ফতার

ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান

ঘুষ ও দুর্নীতির ব্যাপারে সতর্ক থাকতে সরকারি চাকরিজীবীদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা