crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৭২৪ শিশুসহ ২২১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

 

অনলাইন  রিপোর্ট :
হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরাইলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭২৪ শিশু এবং ৪৫৮ জন নারী রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়, খবর বিবিসির।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। এ ছাড়াও পশ্চিম তীরে ৫৪ জন মারা গেছে ও ১১০০ মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে তারা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। শনিবারেও উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত আছে।

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।

শুরুতে ইসরাইলিদের নিহতের সংখ্যা বেশি হলেও, এখন ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ইসরাইলিদের তুলনায় প্রায় দ্বিগুণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

পাকুন্দিয়ায় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে চু*রি

ঝিনাইগাতীতে সংগঠন আত্মনির্ভরশীল দলের গঠনতন্ত্র এবং সরকারি সুবিধা প্রাপ্তি বিষয়ক প্রশিক্ষণ

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের ‘মৃত্যু’

ঝিনাইদহে র‌্যাব-৬ এর সফল অভিযানে নকল প্রসাধনী জব্দ, দুই জনের কারাদণ্ড

রংপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

করোনা ভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মুক্তির আমল

সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯