crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০১৯ ৩:১০ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>

কুমিল্লার হোমনা পৌরসভার নতুন ভোটারদের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে হোমনা পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদুল হোসেন, পৌর কাউন্সিলর মো. আবদুল বাতেন, মাসুদা আক্তার, মো. আবুল হোসেন ও মো. লিটন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনসহ ভোটার তালিকা হালনাগাদ কাজে নিয়োজিত পৌরসভার ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আজ ১৪ জুন থেকে শুরু হয়ে আগামী ১৯ জুন পর্যন্ত এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে। আজ ১৪ জুন কারারকান্দি, বাহেরখোলা ও বাগমারা গ্রামের ২নং ওয়ার্ড, ১৫ জুন হোমনা ৩নং ও ৪নং ওয়ার্ড, ১৬ জুন হোমনা ৫নং ওয়ার্ড ও শ্রীমদ্দি ৮নং ওয়ার্ড, ১৭ জুন লটিয়া, গোয়ারীভাঙ্গা ও চরেরগাঁও, ১৮ জুন বাগমারা ৪নং ওয়ার্ড, শ্রীমদ্দি ৬নং, শ্রীমদ্দি ৭নং ওয়ার্ড ও হরিপুর গ্রামের নতুন ভোটারদের পৌরসভার কার্যালয়ে এবং সারা উপজেলার ভোটার হালনাগাদ কর্মসূচি থেকে বাদ পড়া ভোটারদের হোমনা আদর্শ স্কুলে ছবি উঠানো হবে।

উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদুল হোসেন বলেন, ছবি উঠানোর জন্য জন্মনিবন্ধন সনদের ফটোকপি, পিতা,মাতা, স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি এবং যারা শিক্ষিত তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদসহ পিইসি, জেএসসি অথবা এসএসসি সনদের ফটোকপি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

কমলা চাষে দেশব্যাপী সাড়া জাগিয়েছেন মহেশপুরের রফিকুল ইসলাম

কিশোরগঞ্জে অটোরিকশা চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় ম’দসহ গ্ৰেফতার -২

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

হোমনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকীতে যুব ঋণ বিতরণ

হোমনার আবাসন প্রকল্পের ৪৫ টি পরিবারের মাঝে ঈদের নতুন জামা বিতরণে ইউএনও

পুঠিয়ার মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

শৈলকুপা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হলেন জামালপুরের কৃতীসন্তান মো. কামরুল হাসান