crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ৪ মাদকসেবীকে ২মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশ’ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে হোমনার চৌরাস্তা সংলগ্ন মৃত লাখ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। এসময় হোমনা থানার এস আই শামীম সরকার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন- হোমনা চৌরাস্তা এলাকার লাখ মিয়ার ছেলে মো. আল আমিন (২৬), উত্তর পাড়ার আশাদ মিয়ার ছেলে মো. শাহিন (২২), হরিপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. নাছির মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মো. রেজাউল করিম (২০)।এ সময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম ইয়াবা, এক প্যাকেট সিগারেট, চার পুরিয়া গাঁজা ও একটি দেয়াশলাই বক্স উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রুমন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুঁড়া করা ইয়াবা ও গাাঁজাসহ চার মাদকসেবীকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

বঙ্গবন্ধুপ্রেমিক খালেকের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

ভিখারীর নবজাতক সন্তানের দায়িত্ব নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চান্দগাঁও থানার ওসি মো. মাঈনুর রহমান

অল্প পুঁজিতে লাভজনক “ফার্মেসী” ব্যবসা

অল্প পুঁজিতে লাভজনক “ফার্মেসী” ব্যবসা

নেত্রকোনার দূর্গাপুর থানায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার নেলি

সরিষাবাড়ীতে পৌর শহরকে জীবাণুমুক্ত করতে মেয়র রুকুনুজ্জামান রোকনের জীবানুনাশক স্প্রে

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

মোরেলগঞ্জে এতিমখানায় হা’মলা

কবুরহাটের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর উদ্যোগে ত্রাণ বিতরণ