crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আলামিন হোসেন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলামিন হোসেন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আলামিন গত শনিবার বাড়ি থেকে বাড়ির পাশে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে সে নিখোঁজ হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, গত ৩০ নভেম্বর ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে বাড়িটির পিছনে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। আলামিন আড়পাড়া গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র ছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রোমে পৌঁছেছেন ড. ইউনূস

সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

নাগরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধি আবশ্যক

ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রতিবেদন দেবেন সচিবরা : প্রধানমন্ত্রী

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সেফগার্ড পলিসি সংশোধনের মাধ্যমে মুনাফার বদলে মানুষ এবং পৃথিবীকে সুরক্ষিত করার দাবী

এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হা*মলা, সারা দেশে সমালোচনার ঝড়!

ঘোড়াঘাটে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জামায়াতের মিছিল ও সমাবেশ

চকরিয়ায় দেবর-ভাবীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন