crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
হোমনায় দুর্গপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃৃঙ্খলা বাহিনী

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থায় থানা পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৫শ’ কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এবছর হোমনায় মোট ৪৭টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে; পাশাপাশি পূজা মণ্ডপের স্ব- স্ব পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবকও রাখা হবে। অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ বিবেচনায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বেশি ঝুঁকিপূর্ণ মণ্ডপে অস্ত্রধারী ৮ জন, কম ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৬জন ও সাধারণ মণ্ডপে ৪জন আনসার সদস্য নিরপত্তায় নিয়োজিত থাকবে এবং পুলিশের ১জন সাব ইন্সপেক্টরের অধীনে ২জন করে কনস্টেবল নিয়ে গঠিত ৫টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার হোমনা থানার উদ্যোগে থানা মিলনায়তনে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন লাল রায়, সাধারণ সম্পাদক রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আ*ত্মহত্যা

New Styling Collections

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ

রংপুর নগরীতে অসুস্থ গরুর গোস্ত বিক্রি

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

হোমনায় ৪ ডা’কাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি কামাল ডা’কাত গ্রে’ফতার

১১৬ জনকে নিয়োগ দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা