crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২১, ২০১৯ ৩:৪৯ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মান সম্পন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সানোফি বাংলাদেশ লিমিটেড এর ব্যবসা গুটিয়ে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যান পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যান পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক্সা ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের পড়ে শোনান পরিষদের সাধারণ সম্পাদক সনজিব চক্রবর্তী। এ সসয় সানোফিতে কর্মরত উর্ধবতন কর্মকর্তা, ২২ টি সাব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় সানোফিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঠকানোর জন্য এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার জন্য কোম্পানির কান্ট্রি চেয়ার রাম প্রসাদ ভাট ও ব্যবস্থাপনা পরিচালক মুইন উদ্দিন মজুমদার সানোফির শেয়ার বিক্রির মত প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা বলেন, বহুজাতিক কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়া কিংবা শেয়ার হস্তান্তর করতে হলে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, গ্রেচ্যুইটি এবং চাকুরিচ্যুত হওয়ায় ক্ষতিপূরণ দিতে হবে। যেহেতু সানোফি লাভজনক প্রতিষ্ঠান এবং কোম্পানি নিজ সমস্যার কারণে নিজ উদ্যোগে চলে যাচ্ছে, সেহেতু সেই অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন কর্মীরা। সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সানোফি বাংলাদেশ কর্মকর্তা কল্যাণ পরিষদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় অভিনব পন্থায় পিতা-পুত্রের শত শত ইউনিট বিদ্যুৎ চুরি : মিটার ও তার জব্দ!

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

পাবনার সুজানগরে খাল-বিল পানিশূন্য, তীব্র মাছের সঙ্কট!

কুমিল্লায় সেনা অভিযানে ৫২ পাসপোর্ট ও মোবাইলসহ গ্রেফতার ১

ক্যান্সারসহ ৭ রোগ প্রতিরোধে আখের রস

ফলোআপ

নাসিরনগরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জম্মবার্ষিকী পালিত

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাঘ শুমারি

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাঘ শুমারি

হোমনায় এমপিকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মা’রামারি, গ্রে’ফতার-২

হোমনায় এমপিকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মা’রামারি, গ্রে’ফতার-২

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ