crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

 

 

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) থেকে:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭ দিনব্যাপি ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে ২২ মে ২০২৩ খ্রি. রোজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎ চন্দ্র প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা। সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি,অনলাইনে বাড়িতে বসেই খাজনা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপজেলার ৮ ইউনিয়নের ৫ টি ভূমি অফিসের আওতায় পাঁচ জনকে সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভূমি অফিসের সামনে সাত দিনের জন্য ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে হেল্প ডেস্ক এর শুভ উদ্বোধন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি

নেত্রকোনায় অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ সুপার আকবর আলী মুন্সী

দেবিদ্বারে লাগেজের ভিতর থেকে কিশোরীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

ময়মনসিংহে নৌকাকৃতি এলইডি সড়ক বাতির উদ্বোধন করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

ঝিনাইদহে “তিন বছরের গ্যারান্টি দিয়ে তৈরী বিশ্বমানের রাস্তা এক বছরেই শেষ”!

হোমনায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমা আহমাদ

দাউদকান্দিতে সংসদসদস্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরে ধ’র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত পলাতক