crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৮, ২০২০ ৮:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ  জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে টানা দুই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল।

রোববার রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে হায়দার আলী ও বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। দলের জয়ে ৪৩ বলে ৬টি চার ও তিন ছক্কায় অপরাজিত ৬৬ রান করেন হায়দার আলী। আর ২৮ বলে ৮টি চার ও এক ছক্কায় ৫১ রান করে আউট হন বাবর।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় জিম্বাবুয়ে। মাত্র ৩৮ রানে ফেরেন প্রথমসারির তিন ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর (৩), অধিনায়ক চামু চিবাবা (১৫) ও শেন উইলিয়ামস (১৩)। উইকেটে থিতু হতে পারেননি সিকান্দার রাজা (৭)। আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৭০* রান করা ওয়েসলি মাধেভার আজ ফেরেন ২৪ রানে।

পাকিস্তান সফর শেষেই ক্রিকেট থেকে অবসর নেবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যাল্টন চিগুম্বুরা। আগের ম্যাচে অবসরের ঘোষণা দিয়ে ব্যাটিংয়ে নেমে করেন ২১ রান। এই অলারাউন্ডার আজ ফেরেন ১৮ রানে। ১৫ রান করে আউট হন ডোনাল্ড তিরিপানো। ইনিংসের শেষবল পর্যন্ত খেলে যাওয়া রায়ান বুর্লের অপরাজিত ৩২ রানের সুবাদে ৭ উইকেটে ১৩৪ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন হারিস রউফ ও উসমান কাদির।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাজায় গ’ণহত্যা বন্ধে ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

পুঠিয়ার হোটেল-রেস্তোরাঁগুলোতে পচা-বাসি খাবার পরিবেশন , দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আটোয়ারীতে বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কনের পিতা ও নিকাহ রেজিস্ট্রারকে জরিমানা  

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

পঞ্চগড়ে ভাইয়ের হাতে ভাই খুন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের ছয় মাস জেল

হোমনায় রেমিটেন্স চু’রির সময় প্র’তারক গ্রে’ফতার

হোমনায় রেমিটেন্স চু’রির সময় প্র’তারক গ্রে’ফতার

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা: ইসি