crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

একসাথে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন ফুলপুরের সীমা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৪, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
একসাথে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন ফুলপুরের সীমা

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন সীমা আক্তার নামের এক নারী। সোমবার বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তান জন্ম দেন সীমা। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী।

সীমার স্বামী মো. আমিনুল হক জানান, ‘সোমবার সকালে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে একটি অটোরিকশা করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে ফুটফুটে তিনটি কন্যা শিশুর জন্ম হয়।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি বলেন, ‘সীমা আক্তার প্রসবব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে এক ঘণ্টায় তিনটি কন্যা সন্তান জন্ম দেন। দু’টি সন্তানের ওজন ঠিক থাকলেও একটির ওজন কম। তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনা জানাজানি হলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পশ্চিম শ্রীমদ্দি যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে ১৩ দালাল আটক

রংপুরে ভূট্টার বস্তা হতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক-২

নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নির্বাচনের পরিবেশ অনুকূল নয় আর রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য আমাদের নেই: সিইসি

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

মুজিব বর্ষে বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে জামালপুরে উদ্যোক্তা সমাবেশ

মালুমঘাটে পাকা ধান কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা