crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজনীতিবিদদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকেঃ প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২০ ৯:২৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ যারা রাজনীতি করে তাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা ভবন এবং ২০টি ফায়ার স্টেশনসহ অন্যান্য সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। তবে ২০০৭ সালে যেটা হয়েছে, ক্ষমতা ছাড়াও সবার আগে কিন্তু আমাকেই গ্রেফতার করা হয়েছিলো। কাজেই সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। আর এ জন্য আমরা কারাগারগুলো উন্নত করে যাচ্ছি। কেন্দ্রীয় কারাগারে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।’

মামলার রায় বাংলায় ছাপাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘মামলার রায় ইংরেজিতে বের হয়, সেটাকে বাংলা করে ছাপানোর ব্যবস্থা করা হচ্ছে।’

ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রত্যেক আইন ডিজিটালাইজ করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব কাজ যেন আরও সুন্দরভাবে-সুষ্ঠুভাবে হয়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড়ে ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে পাথর ব্যবসায়ী নিহত

পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৎ মাকে মা*রধর ও প্রা*ণনাশের হুমকি দিল ছেলে ও দেবর

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

হোমনা-মেঘনায় গণসংযোগে এগিয়ে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জি. মতিন

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

পুঠিয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়ারি আটক

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার হলেন ডা. দীপু মনি