crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে পারিবারিক কলহের জেরে অন্ত:সত্ত্বা স্ত্রীসহ ২ শিশু সন্তান খুন, ঘাতক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ

মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরে স্বামীর হাতে অন্ত:সত্ত্বা স্ত্রীসহ ২ শিশু সন্তান খুন হয়েছে।  আজ ৮ ডিসেম্বর রোববার সকালে নগরীর বাহার কাছনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে র‌্যাব।  ঘাতক আবদুর রাজ্জাক একজন নেশাখোর ও রিকশাচালক বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানিয়েছে, বাহার কাছনা কাকিনা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা  আবদুর রাজ্জাক আজ সকালে স্ত্রীর সাথে কথা কাটাকাটির  একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী তাসনিয়া আক্তার রত্নার (৩৫) গলা কাটলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ৭ মাসের এই অন্তঃসত্ত্বার   মৃত্যু হয়। পরে  তার দেড় বছর বয়সী শিশু সন্তান রেহান ও ৭ মাসের নবজাতক শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। অবশেষ সে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এছাড়াও নেশাগ্রস্ত অবস্থায়  বাড়িতে ফিরে রিকশাচালক আবদুর রাজ্জাক প্রায়ই স্ত্রীকে বেদমভাবে প্রহর করত বলে  অভিযোগ করেছে পার্শ্ববর্তী লোকজন।
এ ঘটনায় র‍্যাব এর কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন জানান, রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। এখন সে  র‍্যাবের হেফাজতে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, গৃহবধূসহ তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে।

তিনি বলেন,  হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ কারণ এখন পর্যন্ত জানা যায় নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে। তবে রাজ্জাকের সুস্থতার পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য বেড়িয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

স্বাস্থ্য সেবা এখন মানুষের দোড় গোঁড়ায় : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নওগাঁর ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে শোক প্রকাশ

হোমনায় করোনাভীতি উপেক্ষা করে হতদরিদ্রদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

ঝিনাইদহে নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডোমারে পূজা মণ্ডপে সিঁদুর খেলায় মেতেছে নারীরা

রূপগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২৫ লাখ টাকা ও মাদকসহ আটক-৩

বিদেশ থেকে আনা মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, তা নাহলে বন্ধ হয়ে যাবে

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় কৃষকদলের বি’ক্ষোভ

ফরিদপুরে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হা’মলার প্রতিবাদে কুমিল্লায় কৃষকদলের বি’ক্ষোভ

আমরা আত্মনির্ভরশীল ও মর্যাদায় গড়া দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই : রেলমন্ত্রী