crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রূপগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২৫ লাখ টাকা ও মাদকসহ আটক-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০১৯ ৩:১০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ২৫ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটকরা হলেন- রসুলপুর এলাকার ইউনুছ মুধার ছেলে জামাল হোসেন, মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়া।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকাসহ ইয়াবা ট্যাবলেট রয়েছে এমন খবর ছিল পুলিশের কাছেে।এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ মধ্যরাতে রসুলপুর এলাকার ওই বাড়িতে অভিযান শুরু করে। অভিযানকালে দুই হাজার পিস ইয়াবা ও ট্রাংকের মধ্যে রাখা এক কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক জামাল হোসেন, মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়।

ওসি আরও জানান, জামাল হোসেন ও মোস্তফা কামালের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তারা রসুলপুর এলাকায় জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। তারা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে পাইকারি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল।

শুধু তাই নয়, চার তলাবিশিষ্ট বাড়িসহ তিনটি বাড়ি রয়েছে তাদের। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা সম্রাট থেকে শুরু করে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

হোমনায় ওসি’র সার্বিক তত্ত্বাবধানে বৃদ্ধার ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার

হোমনায় ওসি’র সার্বিক তত্ত্বাবধানে বৃদ্ধার ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে প্রকাশ্যে অ*স্ত্র মহড়ার মাধ্যমে জমি দ*খলের অভিযোগ

হোমনায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা

১৯৭৪ সালে দু’র্ভিক্ষ কেন হয়েছিল?

সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির নিজস্ব অর্থায়নে পল্লীবন্ধু সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

দিনাজপুরে বাণিজ্য উপদেষ্টার মতবিনিময়

জুয়া-মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নয়

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিবি পুলিশের হাতে আটক

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন