crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম- বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম’। রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে, সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে জুলাই সনদ। গণঅভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে এবং একইসঙ্গে জুলাই সনদ অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’।’

চব্বিশের অভ্যুত্থানে জন্য যারা প্রাণ-রক্ত দিয়েছেন, বক্তব্যের শুরুতে তাদের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন তিনি।

কীভাবে দলগুলো ঐক্যমত্যে এসেছে তা তরুণদের জানাতে ‘পাঠ্যপুস্তকে থাকবে’ সেই কথা-ও যোগ করেন তিনি।

দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।’

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কারও এসে আমাদের সোজা করতে হবে না, দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে নরসুন্দরের খুড়ের আঘাতে যুবক আহত

দেবীগঞ্জ পৌর নির্বাচনে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণায় মেয়র প্রার্থী যাকারিয়া

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

কুড়িগ্রামের কচাকাটায় সার্কেল এএসপি শওকত আলীর নেতৃত্বে বন্ধ হলো অবৈধ লটারী ব্যবসায়

বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

রফতানি পণ্যের বাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু, প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা পাচারকালে, মাদকসহ আটক ২

নীলফামারীর ডোমারে আ’লীগ কর্মী আউয়াল মেম্বার গ্রেফতার