crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের নব দম্পতির লাশ লালমনিরহাটের সতী নদী থেকে উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৪, ২০২০ ৪:২২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরের এক নব দম্পতি লালমনিরহাটে মামার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সতী নদীতে ডুবে যাওয়া ওই দম্পতির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতরা হলেন, রংপুর নগরীর বাহারকাছনা এলাকার মকবুল হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আকতার বৃষ্টি ( ১৯)।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সহিদুল ইসলাম শাহীন জানান, রংপুরের আনোয়ারুল ইসলাম তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে সদর উপজেলার রাজপুর ইউনিয়নে মামা আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে মামার বাড়ির পাশের সতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা বিকালে নবদম্পতির লাশ উদ্ধার করেন।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, পরিবারগুলোর কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হস্তক্ষেপে লাশ দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

২৪ ঘন্টায় জামালপুরে করোনা ভাইরাসে আরও ৪জন আক্রান্ত নিয়ে মোট শনাক্ত ২৪০

ঘোড়াঘাটে যুবদলের ৪৬তম প্রষ্ঠিাষ্ঠাবার্ষিকী পালিত

স্যার না বললে, কৃষকের কথা শুনেন না হুইপের ভাতিজা কৃষি কর্মকর্তা, অভিযোগ অনিয়মের

রামগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

ঝিনাইদহ শহরের দুই মার্কেটে পুলিশের অভিযান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

হোমনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কুমিল্লা

চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১