crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে জনসমাগম বন্ধে গণবিজ্ঞপ্তি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা করোনাভাইরাস প্রতিরাধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক আসিব আহসান এ গণবিজ্ঞপ্তি জারি করেন। এ নির্দেশনা ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক জেলায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল জনসমাগম বন্ধ থাকবে। একই সময়ে বিয়ে ও জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে জনসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যটন ও বিনোদন কেন্দ্রে যে কোনো প্রকার জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ থাকবে। সকল ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ থাকবে। গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী গণপরিবহনে নেওয়া যাবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এবং শপিংমলে ক্রেতা-বিক্রেতা সকলকেই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাঁসমূহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ একসঙ্গে প্রবেশ ও অবস্থান করতে পারবে না। এসব স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের বাইরে এবং জনসমক্ষে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ‘বুথ’এর উদ্বোধন

গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত

করোনায় সারা দেশে আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

হোমনায় লকডাউন বাস্তবায়নে আরও কঠোর হতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনী

রংপুরে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা-মনি সেইভ দ্যা চিলড্রেন এর ২ বছর মেয়াদী এনসিএসপি প্রোগ্রাম সম্পন্ন

গৌরীপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী সোমনাথ সাহার গণসংযোগ

চাঁ*দা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি

সাভারে বাঁশঝাড়ে ভিতরে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধ*র্ষণের পর হ*ত্যা “

নওগাঁর ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে শোক প্রকাশ