crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মানুষকে পু’ড়িয়ে মে’রে কোনো কিছু অর্জন করা যায় না : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২১, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষকে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না।রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কষ্ট দেওয়ার জন্য নয়।’

আজ মঙ্গলবার (২১ নভেম্বর,২০২৩ খ্রি.) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭১-এ পাকিস্তানি বাহিনী যেভাবে মানুষ পুড়িয়েছে, এখনও সেভাবে মানুষ এবং যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এক দল মানুষ অ’গ্নিসন্ত্রাস শুরু করেছে। কীভাবে মানুষকে পোড়াতে পারে তারা! এভাবে কিছু অর্জন করা যায় না। তাদের চেতনা ফিরে আসুক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নানা ধরনের চক্রান্ত ষ’ড়যন্ত্র চলছে। আমরা সেসব অতিক্রম করছি। আরও সচেতন হতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আজ সেই পোড়া মানুষগুলো, তাদের পরিবার কী অবস্থায় আছে। এটা দুঃখজনক। এদের (অগ্নি সন্ত্রাসীদের) চেতনা হোক, সেটাই আমি চাই। অন্তত তাদের চেতনা ফিরে আসুক। মানুষকে পুড়িয়ে মেরে কোনো কিছু অর্জন করা যায় না। অর্জন করতে হলে জনগণের শক্তির দরকার হয়, জনগণের পাশে থাকতে হয়। জনগণের কল্যাণ করতে হয়। জনগণের অকল্যাণ করে, পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না। যারা এসব করছে তারা যেন বুঝতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আর্থ-সামাজিক উন্নতির ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষার মাধ্যমে আমাদের প্রতিটি ছেলেমেয়ে যাতে উন্নত জীবন পায়, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তবে সবসময় মাথায় রাখতে হবে, আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা একটি বিজয়ী জাতি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে আমরা এগিয়ে যেতে চাই।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইন: উপদেষ্টা ড. আসিফ নজরুল

সরিষাবাড়ীতে প্রতিশ্রুত রাস্তাটি বাস্তবায়ন না হওয়ায় পৌর নাগরিকদের মাঝে সমালোচনার ঝড়

জান্নাত লাভের দোয়া

পঞ্চগড়ে ট্রাকের ধা-ক্কা-য় মোটরসাইকেল আরোহী নি-হ-ত

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

জামালপুরে করোনা সংক্রমণ ৫০০শত ছাড়ালো, নতুন করে প্রতি ঘন্টায় সংক্রামণ ১জন

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

পৌরসভা নির্বাচন : মহেশপুর বিজিবি কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণে ঝিনাইদহের সাংবাদিকদের চরম ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ

হোমনা-মেঘনায় সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম ও গণসচেতনতার লক্ষে এএসপি’র অভিযান অব্যাহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভে’ঙে দুইবোনের মৃ’ত্যু