crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ভোক্তাপর্যায়ে ফের বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারে ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার কাওরানবাজারে বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৬৩.৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে ৷

বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে।
অক্টোবরে ১২ কেজির এলপি গ্যাসের দর ছিল ১৩৬৩ টাকা আর সেপ্টেম্বরে ছিল ১২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সং’ঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।

বিইআরসির ঘোষিত দর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শা’স্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কর্তৃপক্ষের গাফিলতিতে সাড়ে ৩ বছরেও সম্পন্ন হয় নি ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ!

পঞ্চগড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাগপার মানববন্ধন

জামালপুরের তারাকান্দিতে দশ বইয়ের পাঠাগার উদ্বোধন

সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্যানিটেশন ন্যাপকিন প্রদান

তিতাসে ফ্রেন্ডস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল

কেএমপি’র মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন

তেঁতুলিয়ায় চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ

পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন