crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে বাস খাদে পড়ে নারী-শিশুসহ আহত ৪০, নিহত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০১৯ ২:৪১ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী >>

আজ শুক্রবার ১২ঃ৪৫ টার সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মানিককান্দি গ্রামে একটি বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-৫২৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নারী- শিশুসহ প্রায় চল্লিশ জন আহত হয়। স্থানীয় ফারুক খানসহ এলাকার লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে  দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান- এ ঘটনায় মোট ষোল জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  এর মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।।

 দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে নরমাল ক্রেন দিয়ে বাসটি তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে হাইড্রোলিক ক্রেনসহ বাসটি উদ্ধার করেন।বাসটি উদ্ধারের পর একজন ষাটোর্ধ্ব অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া যায়।। বাসটি ঢাকা থেকে গৌরীপুর হয়ে মতলব যাচ্ছিলো। 

যাত্রীরা জানায় , দুর্ঘটনার সময় চালক মোবাইলে কথা বলতে ছিলো এবং একহাতে গাড়ি চালাচ্ছিলো। গাড়িতে সিটের বাইরেও ২৫/৩০ জন লোক ছিলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে পুলিশ কনেস্টবলকে মারপিটের ঘটনায় গ্রেফতার ৩

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন দিদার

কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের দুই কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

চকরিয়ায় থানা হাজতে আসামীর ঝু’লন্ত লাশ

মাদারগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ওষুধ উদ্ধার, দোকান মালিকের ১বছরের কারাদণ্ড

রংপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ৮ বাড়ি লকডাউন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

তিতাসে নবধারার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রে’ফতার