crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৩৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত রজব আলী(২০) মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত রজব আলী উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের ইউসুফ আলীর ছেলে।এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়,বড়নগর গ্রামের বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রজব আলী সাথে করিম মেম্বারের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে দু‘পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষ বাঁধে। সংর্ঘষে উভয় পক্ষে প্রায় ১০ জন আহত হয়। সংঘর্ষ চালাকালে রজব আলী মাথায় আঘাত পান। রাতেই আশঙ্কাজনক অবস্থায় রজব আলীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় রজব আলী মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে বুধবার রাতে রহমত আলী ও সাবেক মেম্বার করিম মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংবাদ পেয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন করোনাযোদ্ধা মঞ্জরুল ইসলাম বিদ্যুৎ

দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নাসিরনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭

বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ

পুঠিয়ায় হ’ত্যা মামলায় বাবা-মা ও ভাইসহ আটক ৩

পুঠিয়ায় হ’ত্যা মামলায় বাবা-মা ও ভাইসহ আটক ৩

ঢাকায় একটি পরিবারের খাবারে ব্যয় মাসে ২৩ হাজার ৬৭৬ টাকা: সিপিডি

ঢাকায় একটি পরিবারের খাবারে ব্যয় মাসে ২৩ হাজার ৬৭৬ টাকা: সিপিডি

ঝিনাইদহে কালীগঞ্জ পাতিবিলাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫