crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রকাশ্যে ভোট প্রদানের অভিযোগে নতুন মন্ত্রী ফরিদুল হক খানকে ইসিতে তলব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১১, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
জামালপুর-২ আসনে ভোটে জয়ী হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ফরিদুল হক খানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে ১৫ জানুয়ারি কমিশনে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পাঠানো তলবের চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি ভোটের দিন জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন তিনি, যা গণমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘ভোটকক্ষের মধ্যে প্রকাশ্যে ভোট দেওয়ায় নির্বাচন কমিশন ফরিদুল হক খানকে তলব করেছে। ওই ধরনের একটি চিঠি পেয়েছি।’

তবে এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে নৌকার প্রার্থী ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান। তিনি নৌকা প্রতীকে ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান কাঁচি প্রতীকে ৩০ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

রংপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা!

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো রংপুরের ডিআইজি ও পুলিশ কমিশনাকে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৩

মানবতার সেবায় নিয়োজিত ‘নিরাপদ চিকিৎসা চাই’

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল