crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ার বানেশ্বরে র‍্যাবের জালে আটক-২, ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।

গোপন সূত্রে খবর ছিল আগেই। সেই মতো গভীর রাতে বানেশ্বর বাজারে বসানো হয় চেকপোস্ট। আর তাতেই মিলল সাফল্য। ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করল র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ১টা ২০ মিনিট নাগাদ বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল। সে সময় রাজশাহী-নাটোর মহাসড়কে ঢাকাগামী দেশ ট্রাভেলস বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীবেশে অভিনব কায়দায় বহন করা হচ্ছিল ফেনসিডিলের বোতলগুলো। উদ্ধার হয় মোট ৭৮ বোতল ফেনসিডিল, যার মধ্যে ছিল ‘এস্কাফ’ ও ‘ফেয়ারডিল’ ব্র্যান্ডের সিরাপ।

ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। গ্রেফতাররা হল মোঃ অলিউল ইসলাম জীবন এবং মোঃ টিপু সুলতান। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১হাজার ৯শ’৬০ টাকাও উদ্ধার হয়েছে বলে দাবি র‍্যাবের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তদন্তকারীদের অনুমান, সীমান্তঘেঁষা এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা দেশের বিভিন্ন জেলায় পাচার করা হত।

এই ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনার পাকশী ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের গণ অনশন

রমজানে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার

চকরিয়ায় নোবেল হত্যায় ৩২ জনের নামে মামলা,আটক-৪

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত, ১৫ টি বাড়িঘর ভাংচুর

সুনামগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাবনায় ২০ টাকায় মোটর সাইকেল, স্বর্ণালংকার!

১২২ বার পেছাল সাগর-রুনি হ*ত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আইইবি দিনাজপুর কেন্দ্র এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার