পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
গোপন সূত্রে খবর ছিল আগেই। সেই মতো গভীর রাতে বানেশ্বর বাজারে বসানো হয় চেকপোস্ট। আর তাতেই মিলল সাফল্য। ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করল র্যাব-৫।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ১টা ২০ মিনিট নাগাদ বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫-এর একটি আভিযানিক দল। সে সময় রাজশাহী-নাটোর মহাসড়কে ঢাকাগামী দেশ ট্রাভেলস বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। যাত্রীবেশে অভিনব কায়দায় বহন করা হচ্ছিল ফেনসিডিলের বোতলগুলো। উদ্ধার হয় মোট ৭৮ বোতল ফেনসিডিল, যার মধ্যে ছিল ‘এস্কাফ’ ও ‘ফেয়ারডিল’ ব্র্যান্ডের সিরাপ।
ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। গ্রেফতাররা হল মোঃ অলিউল ইসলাম জীবন এবং মোঃ টিপু সুলতান। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১হাজার ৯শ'৬০ টাকাও উদ্ধার হয়েছে বলে দাবি র্যাবের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তদন্তকারীদের অনুমান, সীমান্তঘেঁষা এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা দেশের বিভিন্ন জেলায় পাচার করা হত।
এই ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।