crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনা চাটমোহরে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের নিজস্ব অর্থায়নে ওবায়েদুল্লাহ্’র ডান চোখে লেন্স সংযোজন সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ

তোফাজ্জল হোসেন বাবু,পাবনা >>

বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC পাবনা চাটমোহর উপজেলা ও পৌর শাখা’র ৯১ জন মানবাধিকার সংগ্রামী প্রতিদিন ১ কাপ করে চা-কম পান করে সঞ্চিত নিজস্ব অর্থায়নে আজ ১২ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ুইকোল গ্রামের বাসিন্দা হতদরিদ্র মো: ওবায়েদুল্লাহ্’র ডান চোখে লেন্স সংযোজন সম্পন্ন করেছে।

চাটমোহর পৌরসদরের হানুফা মেমোরিয়াল জেনারেল হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন (BHRC চাটমোহর উপজেলা শাখা’র সহ-সভাপতি) ডা: এম. এ. জলিল রোগী’র চোখে সফল অস্ত্রপচার করেন।

চক্ষু রোগী মো: ওবায়েদুল্লাহ্ প্রায় ১০ বছর যাবৎ এলাকার বিভিন্ন মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে তিনি চড়ুইকোল বাজার জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন।রোগী’র লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের একটি প্রতিনিধি দল সম্প্রতি সরেজমিনে তদন্ত সাপেক্ষে মো: ওবায়েদুল্লাহ্’র চক্ষু চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

আজ ১২ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় মানবাধিকার সংগ্রামীগণ চক্ষু রোগী মো: ওবায়েদুল্লাহ্’র সাথে সাক্ষাৎ করেন। মানবাধিকার সংগ্রামীরা রোগীর শরীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন। এ সময় BHRC চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, সহ-সভাপতি শেখ সালাহ উদ্দিন ফিরোজ, ডা: এম. এ. মজিদ, আলহাজ্ব আব্দুর রউফ, ডা: এম. এ. জলিল, ডা: মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: রবিউল করিম রবি, যুগ্ম সম্পাদক মো: সিরাজুল ইসলাম, মো: ইস্রাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হাসিনুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস. এম. মুরাদুজ্জামান মৃদুল, যুগ্ম প্রচার-প্রকাশনা সম্পাদক মো: কামরুল ইসলাম, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কুমার সরকার , পৌর শাখা’র সভাপতি পৌর কাউন্সিলর মো: নুর-ই-হাসান খান ময়না, সহ-সভাপতি মো: ফজলুল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ জোয়াদ্দার মিঠুন, আন্তর্জাতিক সম্পাদক রেজাউল হক রেজা, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক এম. এ. মতিন, নির্বাহী সদস্য মো: আফসার আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC চাটমোহর উপজেলা ও পৌর শাখা’র মানবাধিকার সংগ্রামীগণ প্রতিদিন এক কাপ চা কম পান করে মাসে একশ’ টাকা অনুদানে একটি তহবিল গঠন করতে সক্ষম হয়েছেন। ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে সংগৃহীত তহবিলের অর্থায়নে প্রতিমাসে একজন করে দু:স্থ্ অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা, দরিদ্র মেধাবীদের উচ্চ শিক্ষা সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আদমদীঘিতে বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্র নিহতের ঘটনায় মামলা

আদমদীঘিতে বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্র নিহতের ঘটনায় মামলা

এটিএম বুথের সাড়ে ৯ লক্ষাধিক টাকা ‘লুট’, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

বেকারি মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে : সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

তিতাসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে-এর এজেন্ট বাংকিং’র শুভ উদ্বোধন

জামালপুর জেলা ও ময়মনসিংহ ব্যু্রোর তরঙ্গ নিউজ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এতিম অসুস্থ মীমকে আর্থিক অনুদান দিলেন জামালপুরের এসপি

মেঘনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের নির্বাচনী পথসভা

বানেশ্বর হাটে অসুস্থ গরুর জ*বাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

কবর জিয়ারত করার নিয়ম

কবর জিয়ারত করার নিয়ম