crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বানেশ্বর হাটে অসুস্থ গরুর জ*বাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
অসুস্থ ও মৃতপ্রায় একটি গরু প্রাণিসম্পদ বিভাগ থেকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে জ*বাই করার চেষ্টা কালে মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। এ সময় রোগাক্রান্ত পশু জবাইয়ের উদ্দেশে বাজারে আনার অভিযোগে এক পশু মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাটি ঘটে সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১ টায় পুঠিয়ার বৃঘত্তর বানেশ্বর বাজার মাংস পট্টিতে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, ‘রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটে ওই গরুর মালিক আনোয়ার হোসেন সকাল ১১টার দিকে একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণবয়স্ক গরু বানেশ্বরের মাংস পট্টিতে নিয়ে আসেন। কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জ*বাই করার চেষ্টা চালান। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করি এবং গরুর মালিক আনোয়ার হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করি।’

তিনি আরো জানান, ‘নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে। ভবিষ্যতে অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।’

এ অভিযানকে উপজেলাবাসী স্বাগত জানিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে হোটেল শ্রমিক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

জগন্নাথপুরে ২ প্রবাসী কোয়ারেন্টাইনে, ২ ব্যবসায়ীর জরিমানা

বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি কাজে নিযুক্ত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের নিকট নির্বাচন কমিশনের পত্র

ডিমলায় স্ত্রী ‘হত্যার’ দায়ে স্বামীর ফাঁসি

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার