crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২০ ৮:৪৫ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া এবং দেশব্যাপি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগরের পাবলিকিয়ান ও সচেতন ছাত্রসমাজের ব্যানারে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী মোর্শেদ আলম,শ্রীকৃষ্ণ চিত্রনন্দী,জুবায়ের হোসেন,জয়ন্ত দেব,নুসরাত জাহান ফাতেমা,আকলিমা আখিঁসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে নাসিরনগরের পাবলিকিয়ানের উদ্যোগে কলেজ মোড় থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর মানব কল্যাণ সংগঠন কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

ডিমলায় তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

এইচ এস এস স্কোরিং এ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জননেত্রী শেখ হাসিনার আগমনে জনসমুদ্রে পরিণত ময়মনসিংহ

পাবনায় কিশোরী ধর্ষণের অভিযোগে পৌর কাউন্সিলর গ্রেফতার

হোমনায় হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ফলোআপ- লাখ লাখ টাকা আ*ত্মসাৎ ও ব্যাপক দু*র্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন সাবেক হোমনা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নুসরাত জাহান, এখনও গঠিত হয় নি তদন্ত কমিটি

কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে বর-কনেসহ ৮ জনের কারাদণ্ড