crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডুলাহাজারায় বিকাশের দোকান থেকে ৫ লক্ষ টাকা চুরি, থানায় অভিযোগ করার ৬ দিনে মিলেনি সমাধান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি>> কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বাজারের বিকাশের দোকান থেকে ৫ লক্ষ টাকা চুরি করে নেওয়া ছেলের পরিচয় মিলেছে। এ বিষয়ে গত ২৮মে চকরিয়া থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।এরপরেও ৬দিনেও মিলেনি সমাধান।নীরব কান্নায় ব্যবসায়ী নাছির। গত ২৮ মে (শুক্রবার) দুপুর দেড়টার সময় ডুলাহাজারা বাজারের জিপ স্টেশনের চৌধুরী মার্কেটের নিচ তলার নাছির টেলিকম সেন্টার দোকানে ঘটেছিল এ ঘটনা। ফিল্মী স্টাইলে চুরি করা ছেলেটির পরিচয় হল,মোঃআক্কাস(২৮)।সে ঢেমুশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জমিদার পাড়া গ্রামের আঞ্চলিক শিল্পী আজিম কালুর ছেলে।বর্তমানে চোর আক্কাস তার শ্বশুর বাড়ী কোণাখালী ইউনিয়নে বাংলা বাজার এলাকার মোঃশফির মেয়ের জামাই।সে ওখানে বসবাস করে।

ক্ষতিগ্রস্ত নাছির জানান,দোকান খোলা রেখে ক্যাশ টেবিলের তালা লাগিয়ে জুমার নামাজ আদায় করতে যেই।এসময় ফিল্মী স্টাইলে আক্কাস তালা ভেঙ্গে দিন-দুপুরে আমার ক্যাশে থাকা ৫লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।পরে বিভিন্নভাবে খোঁজ খবর নিতে গিয়ে তার পরিচয় পাই।সেই মতে তার বাড়ী ঢেমুশিয়ায় যাই।তার মা নিজের ছেলে চোর বলে স্বীকার করেছে।তবে আক্কাস বাপের বাড়ীতে থাকেনা।সে তার শ্বশুর বাড়ী কোণাখালী ইউনিয়নের বাংলা বাজার থাকে বলে ঠিকানা দেন।এরপর সেখানে যাই।ওখানে গিয়ে ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করি।পরে তাদের আশ্বাসে পেয়ে চলে আসি।এখন যোগাযোগ করলে কোণাখালীর চেয়ারম্যান ও মেম্বার একক সময় একেক কথা বলে বেড়ায়।কিন্তু থানায় অভিযোগ দিয়েও ৬ দিন সময় পার হয়ে গেছে।এরপরও কোন সমাধান মিলছে না।ফলে নীবর কান্নায় হতাশ হয়ে দিন কাটাচ্ছি ।

এবিষয়ে চকরিয়া থানার এসআই সরওয়ার জাহান মেহেদী বলেন,চুরির বিষয়ে দায়ের করা অভিযোগটি আমার কাছে আছে।এ বিষয়টি সমাধান করার প্রক্রিয়া চালাচ্ছি।তবে আমি পারিবারিক সমস্যার কারণে ছুটিতে আছি।শনিবার থানায় আসলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

ঝিনাইদহ ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিরতণ

ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার ও নেতৃবৃন্দের প্রশিক্ষণের সমাপনী

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল

হোমনা উপজেলার অফিস সহকারীদের কর্মবিরতি পালন

ডোমারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারী ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আবু সায়েম