crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৬, ২০২০ ৩:১৩ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত ১ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। রোববার শহরের হাটখোলা, শৈলকুপা উপজেলার ভাইট বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় মুড়িকাটি জাতের পেঁয়াজ প্রতি কেজি পাইকারি প্রকার ভেদে ১’শ ২০ থেকে ১’শ ৪০ টাকা ও খুচরা ১’শ ৪০ থেকে দেড়’শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকা দরে।

শহরের হাটখোলায় পেঁয়াজ কিনতে আসা আদর্শপাড়া এলাকার রাশেদুল ইসলাম বলেন, গত সপ্তাহে ২ কেজি পেঁয়াজ কিনেছিলাম ৭০ টাকা কেজি দরে। আজ পেঁয়াজ কিনতে এসে সেই একই পেঁয়াজ ১’শ ৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।

বশির উদ্দিন নামের আরেক ক্রেতা বলেন, গত বুধবারের পর থেকে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এতে প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের ওপর। এদিকে বিক্রেতারা বলছে বৈরী আবহাওয়া ও মুড়িকাটি জাতের পেঁয়াজ প্রায় শেষ হওয়ার কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে।

সোহাগ কুন্ডু নামের এক খুচরা বিক্রেতা বলেন, গত সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন হয়েছে। কারণ হিসেবে তিনি বলছেন, বৃষ্টির কারণে কৃষক মাঠ থেকে তুলছেন না। তাছাড়াও মুড়িকাটি জাতের পেঁয়াজ প্রায় শেষের পথে। এ কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস বলেন, এ বছর জেলার ৬ টি উপজেলায় ৯ হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৫০ ভাগ জমিতে চারা রোপণ শেষ হয়েছে। বৃষ্টির কারণে বাকি অর্ধেক একটু নাবি হবে। এ পেঁয়াজ উঠতে আরও অন্তত আড়াই থেকে ৩ মাস সময় লাগবে। বর্তমানে মুড়িকাটি জাতের পেঁয়াজ বাজারে পাওয়া যাচ্ছে। জেলায় ৯’শ হেক্টর জমিতে মুড়িকাটি জাতের পেঁয়াজ চাষ হয়েছিল যা বর্তমানে শেষের পথে। নতুন জাতের পেঁয়াজ না উঠলে বাজারদর একই থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়ায় সাগর জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মন্ত্রণালয়ের চিঠি

শৈলকুপায় চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রে’ফতার

শৈলকুপায় চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর ৩৩ সমর্থক গ্রে’ফতার

হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডোমারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগের দুই ভাই গ্রেপ্তার

মালুমঘাট মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লির মৃত্যূ

মালুমঘাট মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লির মৃত্যূ

সর্বনিম্ন দরদাতা বঞ্চিত, পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার নিয়ে উঠল প্রশ্ন!