crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় স্ত্রী ‘হত্যার’ দায়ে স্বামীর ফাঁসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য সুমী আক্তারকে  ‘হত্যার’ দায়ে স্বামী আলমগীর হোসেনকে(২৮) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দন্ডিত আসামির ২০ হাজার টাকা অর্থদণ্ডও করেছেন আদালত।
মঙ্গলবার(২১ সেপ্টেম্বর)নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২এর বিচারক মোঃ মাহবুবুর রহমান আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর পরিবারের অপর ৬ সদস্য যথাক্রমে বাবা সিরাজুল ইসলাম, মা আনোয়ারা বেগম, বোন শিল্পি বেগম, চাচা ওবায়দুর রহমান, জিয়াউর রহমান জিয়া ও ফুফু রোকসানা বেগমকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত আদালতের সরকারি কৌশলী অ্যাড. রমেন্দ্র বর্ধন বাপী।

মামলার বাদী সুমীর বাবা খতিবর রহমানের এজাহার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর প্রেমের সর্ম্পকে ইজিবাইক চালক আলমগীর হোসেন নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে একই ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তার  মেয়ে সুমী আক্তারকে। এর পরদিন উভয় পরিবার ঘটনাটি মীমাংসা করে পারিবারিক সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে পুনরায় বিয়ের আয়োজন করেছিল। ওই সময় সুমীর বাবা জামাতা আলমগীরকে নগদ এক লাখ টাকা প্রদান করেছিলেন। বিয়ের দুই বছর পর জামাতা আলমগীর ইজিবাইকের ব্যাটারী ক্রয় করার জন্য আরও ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে দাবি করলে ওই টাকা প্রদানে সুমী ও সুমীর বাবা অপারগো প্রকাশ করেন।সেই টাকা না দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ৬ নভেম্বর রাতে ঘরের ভেতর স্ত্রী সুমী আক্তারকে রশি দিয়ে বেঁধে বেধরক মারপিট ও আগুনের ছ্যাঁকা দেয়া হয়। এতে ঘটনাস্থলে মুত্যুবরণ করেন সুমী। এরপর গলায় রশি দিয়ে লাশ ঝুলিয়ে রেখে প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও লাশের প্রাথমিক সুরতহালে শরীরে আঘাত ও আগুনের গরম ছ্যাঁকার পোড়া ক্ষত  পাওয়ায় ঘটনার পর দিন সুমীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় জামাতা আলমগীরসহ উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পূর্ণাঙ্গ ময়না তদন্তের প্রতিবেদনে হত্যার বিষয়টি উঠে আসলে পুলিশ ২০১৭ সালের ৩০ এপ্রিল আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর সাক্ষ্য প্রমান শেষে আদালত এই রায় দেন।তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল  করা হবে বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী আল-বরকত হোসেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

নীলফামারীতে গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক ও খামারিরা, ৯টি গরুর মৃত্যু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার-১০

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে বাইসাইকেল র‌্যালি

জামালপুরের আন্ত:নগর তিস্তা ট্রেনে ফুটফুটে কন্যা শিশুর জন্ম

হোমনায় পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

ঝিনাইদহে জেআর পরিবহণের বাসে তল্লাশি, ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে ধনকুড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পেকুয়া পুলিশের ব্যতিক্রমধর্মী সেবা “হ্যালো ওসি”

গোবিন্দগঞ্জে আগামী ২৯ জুন থেকে আরও ৭ দিনের লকডাউন ঘোষণা