crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে রেলের টিকিট কালোবাজারির দায়ে ১ব্যক্তির কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৮, ২০২০ ১১:৪০ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি করায় মো. লিটন পাটোয়ারী (২৫) নামের এক ব্যক্তিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৬ আগস্ট ২০২০ বুধবার সন্ধায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
টিকিট কালোবাজারি লিটন জামালপুর শহরের শাহপুর এলাকার মো. গোলাম হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে জামালপুর রেলস্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা প্রশাসনের নির্দেশে সেই দিন সন্ধায় জামালপুর রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এসময় তিস্তা ট্রেনের ৩ টি টিকিট কালোবাজারে বিক্রির সময় তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় মো. লিটন পাটোয়ারীকে ভোক্তা অধিকার আইনের (৪০) ধারায় ভ্রাম্যমাণ আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় রেলের যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তারা টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত গডফাদারদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় গ্যাস লাইনের রাইজার চুরি

ময়মনসিংহে মিষ্টির দোকানের কর্মচারী ও কারিগরদের মানববন্ধন পালিত

লোমহর্ষক কেয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করলো ঝিনাইদহ জেলা পুলিশ

চট্টগ্রামে নারীকে লাথি মারা বহিষ্কৃত সেই জামায়াতকর্মী গ্রেফতার

সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে পোকা দমনে মাঠে মাঠে পার্চিং

শৈলকুপায় প্রাইভেট শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, ওসি বললেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা!

তিতাসে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা