crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিলাহাটিতে গরুর খামারের বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ বিপন্ন, এলাকাবাসী অতিষ্ঠ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২০ ৫:০২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গরুর খামারের বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণের কারণে এলাকাবাসীসহ পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ডোমার চিলাহাটি মহা সড়কের পাশের চান্দখানা বসুনিয়া পাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে আজাদ ইসলাম নিজ বাড়ীতে গরুর খামার পরিচালনা করে। বিষয়টি আবাসিক এলাকায় হওয়ায় গরুর মল-মূত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ায় আশ-পাশে বসবাসরত মানুষজন ভীষণ অসুবিধায় দিনাতিপাত করছে। এছাড়াও বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণসহ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিবেশী মৃত আইনুল ইসলামের ছেলে দোলন ইসলাম গত ২৮জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম বরাবরে খামারের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে নোটিশ প্রদানের মাধ্যমে আগামী ৫ আগস্ট উভয় পক্ষকে শুনানীর জন্য তলব করেন, যার স্মারক নম্বর- ৭০৬, তারিখ-২৯/০৭/২০।

অভিযোগকারী দোলন ইসলাম জানান, আজাদের গরুর খামারের দুর্গন্ধে এবং দিন রাত গরুর চিৎকারে আমরা বাড়িতে থাকতে পারি না। এমনকি আত্মীয়- স্বজন বাড়িতে এলে বেশিক্ষণ থাকতে চায় না। অপরদিকে চলমান বর্ষায় খামারের গরুর মল-মূত্র আমার পুকুরে গিয়ে অনেক টাকার মাছ বিনষ্ট হয়। বিষয়টি সমাধানের জন্য বেশ কয়েকবার স্থানীয়ভাবে চেষ্টায় ব্যর্থ হয়ে শেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করি।

এলাকাবাসী মৃত খয়রাত আলীর ছেলে আব্দুর রাজ্জাক বলেন, খামারের দুর্গন্ধে আমরা ভীষণ অসুবিধায় আছি, বারবার বলার পরেও তারা কোনো কর্ণপাত করে না।

খামারের পরিচালক আজাদ ইসলাম জানান, আমার খামারে ৬০টি গরু রয়েছে। পশু জিনিষ একটুতো গন্ধ হবেই, এতে কারো অসুবিধার কারণ দেখি না। এর জন্য ইউএনও বরাবর অভিযোগ করেছে দোলন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ফাঁসিয়াখালীতে বুনোহাতি হত্যা রোধে জনসচেতনতামূলক প্রচারণা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হা*মলা

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

জামালপুরে সৃষ্টি স্কুল এন্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা

জামালপুরে সৃষ্টি স্কুল এন্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করবো : প্রধান উপদেষ্টা

মধুপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত