crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বুধবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বুধবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৫৬ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

৫৬ পৌরসভার মধ্যে ৩১টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত চার ধাপে ২০৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফের সময় বাড়ল পোস্টাল ভোট নিবন্ধনের

লকডাউনে রংপুরের নরসুন্দর ব্যবসায়ীদের অস্তিত্বের সংকট

‘জাতির পিতা যা বলেছেন এবং প্রধানমন্ত্রী যা করতে বলবেন তাই আমাদের জন্য আইন’ : তথ্য প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

৪টি নিত্যপণ্যের ওপর শুল্ক হ্রাসে প্রধানমন্ত্রীর নির্দেশনা

হলুদ চাদরে ঢাকা ঘোড়াঘাটের মাঠ

ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে অগ্নিকাণ্ডে ৫৬টি ঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

গ*ণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ