crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসায় অ’গ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৮, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসভবনে আ’গুন লেগে সব পু’ড়ে গেছে। শুক্রবার দুপুরে লাগা এ আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান চেয়ারম্যান।

গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসার সকল আসবাবপত্র ও মালামাল পু’ড়ে যায়।

গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাদা জানান, ‘পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় চেয়ারম্যানের বাসায় আ’গুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আ’গুন সারা বাসায় ছড়িয়ে পড়ে। বাসার সকল আসবাবপত্র ও টিনের চাল আ’গুনে পু’ড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান জানান, ‘ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আ’গুনের সূত্রপাত হয়েছে। বাসার দরজা-জানালা কাঠের, সিলিং বাঁশের, বেতের ও টিনের চালা, যে কারণে আ’গুন মুহূর্তেই সারা বাসায় ছড়িয়ে পড়েছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৭২৮ জন

জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন

ডোমারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩০৮ জন

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

জামালপুরের দেওয়ানগঞ্জে ১০৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার নতুন কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার নতুন কমিটি গঠন

বকশিগঞ্জে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার প্রেমিকা