crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাড়ানো হলো হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২১, ২০১৯ ৪:৪০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>> সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তীতে প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গকে আগামী ২৮ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা এখনও খালি আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে আহ্বানকৃত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯ সালে হজ পালন করতে আগ্রহী ব্যক্তিবর্গকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; morahajsection@gmail.com ই-মেইলে অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সকল ব্যক্তিকে আগামী ২৭ মাচের্র পূর্বে পাসপোর্ট দাখিল করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের অন্য এক বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ১০ মার্চ তারিখের ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৪.১৯-৪০৬ নম্বর স্মারকে জারীকৃত বিজ্ঞপ্তিতে বর্ণিত সময়সীমা ২১ মার্চের পরিবর্তে আগামী ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে আগামী ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করার অনুরোধ করা হয় এ বিজ্ঞপ্তিতে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ডোমারে ৩শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন জুয়েল

জিনিয়া শাহরিন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ॥ অন্যজন সুস্থ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানালেন বাশিস’র সভাপতি মো. নজরুল ইসলাম রনি

শেরপুরের নালিতাবাড়ীতে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে মৎস্য অবমুক্ত করলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম

কৃষি উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

মিরপুর থানার নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালামের যোগদান

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত