crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধ*র্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
খাগড়াছড়ি সদরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধ*র্ষণ মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম আমিনকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক আসামির অনুপস্থিতে এ রায় প্রদান করেন। এছাড়া আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ জুন বাড়ির পাশে বেঁধে রাখা ছাগল আনতে যান ভুক্তভোগী স্কুলছাত্রী। সেখান থেকে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধ*র্ষণ করেন আমিন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আমিনকে প্রধান ও অন্য দুই সহযোগীকে আসামি করে খাগড়াছড়ি থানায় মামলা করেন। মামলাটি ঘটনার পরদিন রুজু করা হয়। তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট চার্জশিট দাখিল করেন খাগড়াছড়ি থানা পুলিশ।

পরে আমিনের দোষ স্বীকারসহ ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘মামলা দায়েরের সময় মাইনর হিসেবে আসামির বিরুদ্ধে মামলা রুজু হলেও সাজার ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি।’

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা রায়ে সন্তোষ প্রকাশ করেন। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার কথা জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পল্লী নিবাসে এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

কোরবানির গরু ‘হোমনার ভাগ্যরাজা’ কে বিক্রয় করা হবে

মহেশপুরে রাজহাঁসকে কেন্দ্র করে নিহত ১

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নির্বচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

রংপুরে সাংবাদিককে মা*রধর করার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ