crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, মেলেনি অভিযোগের সত্যতা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৯, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালালেও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত এই সড়কের গুণগতমান নিয়ে অভিযোগ উঠলে তারা সরজমিনে তদন্তে নামে।অভিযানে অংশ নেন দুদকের কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী এবং এলজিইডি কর্মকর্তারা। তারা সড়কের কার্পেটিং, মেকাডম ও ইটের মান পরীক্ষা করেন।

সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির বলেন, “৪ কিলোমিটার ৩১০ মিটার সড়কে ৭৫ মিলিমিটার মেকাডম থাকার কথা থাকলেও সেখানে ৮৫ মিলিমিটার পাওয়া গেছে। কার্পেটিংয়ের ক্ষেত্রেও নির্ধারিত ৪০ মিলিমিটারই পাওয়া গেছে এবং ইটও ছিল প্রথম শ্রেণির।”

দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, “আমরা নিরপেক্ষভাবে মান যাচাই করেছি। তিনটি স্থানে পরীক্ষা করে প্রাক্কলন অনুযায়ী সবকিছু সঠিক পাওয়া গেছে। অভিযোগটি সত্য নয়।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা  ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

ডোমারে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

চাটমোহরে ক্রিকেট একাডেমির খাদ্য সামগ্রী বিতরণ

বিয়ে করে দোয়া চাইলেন ৭৫ বছর বয়সের ঝিনাইদহের হাতেম আলী

২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও একদিনও ব্যবহার হয়নি উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক

আমার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা: প্রধান উপদেষ্টা

তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড় ধসের আশঙ্কা

পৌরমেয়রকে হুমকি দিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রব্বানী

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র

জটিল সমীকরণে শৈলকুপা আওয়ামীলীগ : সরব উপজেলা নির্বাচন